ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ইতালিতে হাজারো মানুষের বিক্ষোভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো শ্রমিক ও শিক্ষার্থী। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএলের ডাকা সাধারণ ধর্মঘটে অংশ নিয়ে তাঁরা মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বরাদ্দ বাড়ানো এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানান।

সিজিআইএলের পাশাপাশি কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনও শুক্রবার ধর্মঘটের ডাক দেয়। বিভিন্ন শহরে শিক্ষার্থীরাও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক খাতে সরকারের ব্যয় বাড়ানোর প্রতিবাদ ছিল তাঁদের অন্যতম দাবি।

সিজিআইএলের নেতা মরিজিও লানদিনি বলেন, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতে নয়, ইউরোপজুড়েই তরুণেরা রাজপথে নেমেছেন। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

আরও পড়ুন  শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে পুলিশের তল্লাশি

ধর্মঘটে সরকারি-বেসরকারি খাতের কর্মীরা

সিজিআইএলের ডাকা ধর্মঘট পুরো কর্মদিবসজুড়ে চলার কথা। এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে উড়োজাহাজ ও রেল চলাচল সাধারণ ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। ন্যূনতম সেবা চালু রাখার বাধ্যবাধকতায় স্থানীয় গণপরিবহনেও ধর্মঘটের প্রভাব সীমিত থাকার কথা। তবে আলাদা একটি রেল ধর্মঘট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় শুরু হয়ে শনিবার রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে।

২০২৭ সালে ইতালিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে দেশটিতে এসব বিক্ষোভ হচ্ছে। একই সময়ে জীবনযাত্রার ব্যয় ও সামরিক খাতে ব্যয়ের প্রতিবাদে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভের কর্মসূচি রয়েছে।

এর আগে গত ৩০ অক্টোবর ইতালিজুড়ে শ্রমিক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সেদিন হাজারো শিক্ষার্থী ধর্মঘট পালন করা শ্রমিকদের সঙ্গে যোগ দেন। তাঁদের দাবি ছিল, শিক্ষায় বরাদ্দ বাড়ানো এবং জীবনযাত্রা ও আবাসনের ব্যয় কমানো। এরপর থেকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।

২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লরা পেরিতোরে বলেন, সরকার ধীরে ধীরে স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বরাদ্দ কমাচ্ছে। এতে তাঁদের বর্তমান ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, পিছু হটব না। নিজেদের ভবিষ্যৎ ফিরিয়ে নেব।’

বাজেট নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

ইতালির পার্লামেন্টে ২০২৭ সালের জন্য মেলোনি সরকারের ২৬ বিলিয়ন ইউরোর বাজেট নিয়ে আলোচনা চলছে। সিজিআইএলের অভিযোগ, সাধারণ মানুষের আয় ও জনসেবামূলক খাতের উন্নয়নে এই বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। ইতালির সংবাদপত্র ইতালিয়াওজির তথ্য অনুযায়ী, বাজেটের সামান্য অংশ ৩৫ বছরের কম বয়সীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

সিজিআইএলের ডাকা ধর্মঘটকে ‘আগাম ধর্মঘট’ বলে মন্তব্য করেছেন দেশটির শিল্পমন্ত্রী আদোলফো উরসো। স্কাই টিজি২৪-কে তিনি বলেন, বাজেটের বিষয়বস্তু জানার আগেই শ্রমিকনেতা মরিজিও লানদিনি ধর্মঘটের ডাক দিয়েছেন।

তবে বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা রয়েছে জানিয়ে উরসো বলেন, পার্লামেন্টে বাজেট আরও উন্নত করা হবে।

সিজিআইএলের দাবি, মূল্যস্ফীতির কারণে কমে যাওয়া মানুষের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে মজুরি বাড়াতে হবে এবং শ্রমিকদের সঙ্গে নতুন চুক্তি করতে হবে। পাশাপাশি পেনশনের পরিমাণ মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, অবসরের বয়স বৃদ্ধি ঠেকানো এবং জনসেবামূলক খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

লানদিনি বলেন, সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাঁদের মজুরি বৃদ্ধি, কার্যকর স্বাস্থ্যসেবা এবং তরুণদের জন্য মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন। কিন্তু প্রস্তাবিত বাজেটে এসব সমস্যার কোনো সমাধান নেই।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ইতালিতে হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট সময় ০২:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো শ্রমিক ও শিক্ষার্থী। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএলের ডাকা সাধারণ ধর্মঘটে অংশ নিয়ে তাঁরা মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বরাদ্দ বাড়ানো এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানান।

সিজিআইএলের পাশাপাশি কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনও শুক্রবার ধর্মঘটের ডাক দেয়। বিভিন্ন শহরে শিক্ষার্থীরাও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক খাতে সরকারের ব্যয় বাড়ানোর প্রতিবাদ ছিল তাঁদের অন্যতম দাবি।

সিজিআইএলের নেতা মরিজিও লানদিনি বলেন, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতে নয়, ইউরোপজুড়েই তরুণেরা রাজপথে নেমেছেন। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

আরও পড়ুন  সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার