ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 553

ছবি সংগৃহীত

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও সচিবালয়ের ভেতরে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন সরকারি চাকরিজীবীরা। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টার কিছু পর শুরু হয় বিক্ষোভ। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুলসংখ্যক কর্মচারী মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে জড়ো হন।
বিক্ষোভ ঘিরে সচিবালয়ে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সকাল থেকেই প্রধান ফটকে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াট। এছাড়া নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন  শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে পুলিশের তল্লাশি

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া আজ কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। সেই অনুযায়ী সাংবাদিকদেরও আজ সকাল থেকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সচিবালয়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানান, দুপুর ১২টার দিকে সাংবাদিকদের প্রবেশ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।

গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো কর্মচারীরা সচিবালয়ের ভেতরে কর্মসূচি পালন করেন এবং আজ আবারও মিছিল করার ঘোষণা দেন। একই সঙ্গে সারাদেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারাও সচিবালয়ের বাইরে একই ধরনের কর্মসূচি পালন করেন।

এদিকে সচিবালয়ে কর্মরত বিভিন্ন সংগঠন একত্র হয়ে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

চলমান আন্দোলনে নতুন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিই প্রধান, যা নিয়ে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০৩:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও সচিবালয়ের ভেতরে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন সরকারি চাকরিজীবীরা। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টার কিছু পর শুরু হয় বিক্ষোভ। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুলসংখ্যক কর্মচারী মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে জড়ো হন।
বিক্ষোভ ঘিরে সচিবালয়ে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সকাল থেকেই প্রধান ফটকে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াট। এছাড়া নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন  কুয়েটে উত্তাল বিক্ষোভ: ৮ ভবনে তালা দিল শিক্ষার্থীরা, একাডেমিক কার্যক্রম স্থগিত