ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বসুন্ধরা থেকে আ.লীগের সাবেক মেয়র আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গুলশান গোয়েন্দা পুলিশের একটি দল।

জানা গেছে, আতিয়ার রহমান হাবু দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনায় নিজের স্থায়ী ঠিকানা ছেড়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর নিজস্ব বাড়িতে বসবাস করছিলেন।

আরও পড়ুন  দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য

আতিয়ার রহমান হাবু দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আতিয়ার রহমান হাবুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা গুলশান গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগে এ অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

বসুন্ধরা থেকে আ.লীগের সাবেক মেয়র আটক

আপডেট সময় ১১:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গুলশান গোয়েন্দা পুলিশের একটি দল।

জানা গেছে, আতিয়ার রহমান হাবু দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনায় নিজের স্থায়ী ঠিকানা ছেড়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর নিজস্ব বাড়িতে বসবাস করছিলেন।

আরও পড়ুন  মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ১৫ জন আটক