ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বরগুনায় বিশেষ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা শিমু আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ শিমুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নিজের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জহির আহমেদ শিমু পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম আবদুল খালেক মিয়ার ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিমুকে গ্রেপ্তারের আগে গত ২৪ ঘণ্টায় একই এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও আট নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন  ৭,২৭৪ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

আটক অন্য ব্যক্তিরা হলেন আওয়ামী লীগ কর্মী মো. আবদুল আউয়াল (৫৯) ও আবদুর সালাম ওরফে রহমান, উপজেলা যুবলীগের সদস্য মো. জাহিদ হাসান (৪০), কালমেঘা ইউনিয়ন যুবলীগের সদস্য মো. কামাল হোসেন (৪৫) এবং যুবলীগের সক্রিয় সদস্য মো. রফিক আকন (৩৬)।

এ ছাড়া উপজেলা ছাত্রলীগের ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজিব (২৫), পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম (২৫) এবং কাঠালতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মো. হাসান মাহমুদ (৪৮) রয়েছেন আটক ব্যক্তিদের তালিকায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় মোট নয়জনকে আটক করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় বিশেষ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা শিমু আটক

আপডেট সময় ১২:২৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ শিমুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নিজের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জহির আহমেদ শিমু পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম আবদুল খালেক মিয়ার ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিমুকে গ্রেপ্তারের আগে গত ২৪ ঘণ্টায় একই এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও আট নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন  জাসদ কার্যালয়ে বৈঠক, আ: লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক