ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে ২ বছরের সময়সীমা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া, পরিবার পুনর্মিলন এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে পদক্ষেপ জানাতে মিয়ানমারকে দুই বছরের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ সময়ের মধ্যে প্রত্যাবাসন ও পুনর্বাসনে নেওয়া উদ্যোগ এবং ক্ষতিপূরণসংক্রান্ত পরিকল্পনার বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে দেশটিকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গা গণহত্যা মামলার চূড়ান্ত রায়ে এ নির্দেশ দেন।

রায়ে আদালত বলেন, মিয়ানমার তার রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। দেশটির এসব কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসভূমিতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ এবং অপূরণীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন  রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্য, রাষ্ট্রদূতকে তলব ঢাকার

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিতভাবে জানাতে হবে মিয়ানমারকে। একই সঙ্গে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে দেশটির পরিকল্পনা ও প্রস্তাবও প্রতিবেদনে উল্লেখ করতে হবে।

রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক সহিংসতার বিষয়টি উঠে আসে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, দেশটির নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, শিশুদের ওপর ব্যাপক যৌন ও চরম সহিংসতা চালিয়েছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।

রায় ঘোষণার সময় আইসিজের সভাপতি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসস্থানে প্রত্যাবর্তন এবং পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের ব্যবস্থা রাষ্ট্রটিকে অবশ্যই করতে হবে।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, প্রত্যাবাসন ও পুনর্বাসনের পাশাপাশি যেসব ক্ষয়ক্ষতি আর পুনরুদ্ধার করা সম্ভব নয়, সেসবের জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। এসব বিষয়ে অগ্রগতি জানিয়ে দুই বছরের মধ্যে আইসিজেতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন।

রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালের নভেম্বরে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে করা মামলাটির দীর্ঘ সাত বছরের আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত।

এই রায়ের বিরুদ্ধে মিয়ানমারের আপিলের কোনো সুযোগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে ২ বছরের সময়সীমা

আপডেট সময় ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া, পরিবার পুনর্মিলন এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে পদক্ষেপ জানাতে মিয়ানমারকে দুই বছরের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ সময়ের মধ্যে প্রত্যাবাসন ও পুনর্বাসনে নেওয়া উদ্যোগ এবং ক্ষতিপূরণসংক্রান্ত পরিকল্পনার বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে দেশটিকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গা গণহত্যা মামলার চূড়ান্ত রায়ে এ নির্দেশ দেন।

রায়ে আদালত বলেন, মিয়ানমার তার রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। দেশটির এসব কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসভূমিতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ এবং অপূরণীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন  রোহিঙ্গাদের আগামী বছর পাঠানো সম্ভব হবে কি না, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না – প্রেস সচিব।