ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ১৫ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 513

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কেলানতান রাজ্যে অবৈধ অভিবাসনের অভিযোগে ১৩ জন বাংলাদেশিসহ মোট ১৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার (২৬ মে) কেলানতান রাজ্যের কোটাভারু, পাসির মাস এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে চালানো বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। অভিযানে ধৃতদের মধ্যে রয়েছেন আরও একজন থাই পুরুষ ও একজন নারী।

আরও পড়ুন  আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–গাঁজাসহ মাদক কারবারি আটক

গতকাল মঙ্গলবার (২৭ মে) কেলানতান ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের কাছে বৈধ ভিসা বা থাকার অনুমতিপত্র ছিল না।

তিনি আরও বলেন, “আমরা স্থানীয় জনগণের সহায়তায় বেশ কয়েকটি সন্দেহভাজন এলাকায় অভিযান চালাই। এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।”

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কেলানতানের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ধরতে দেশটির সরকার নিয়মিতভাবে তল্লাশি অভিযান পরিচালনা করে থাকে। বিশেষ করে নির্মাণ সাইট, কৃষি খামার ও বাজার এলাকা এসব অভিযানের প্রধান লক্ষ্যস্থল।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময়ে অবৈধভাবে অবস্থান বা কাজের জন্য অভিযুক্ত হন। দেশটির সরকার নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে আটক ও দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করে যাচ্ছে এবং একইসঙ্গে বিদেশি নাগরিকদের যথাযথ কাগজপত্রসহ থাকার আহ্বান জানিয়েছে।

এই ঘটনার পর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ১৫ জন আটক

আপডেট সময় ০৩:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

মালয়েশিয়ার কেলানতান রাজ্যে অবৈধ অভিবাসনের অভিযোগে ১৩ জন বাংলাদেশিসহ মোট ১৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার (২৬ মে) কেলানতান রাজ্যের কোটাভারু, পাসির মাস এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে চালানো বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। অভিযানে ধৃতদের মধ্যে রয়েছেন আরও একজন থাই পুরুষ ও একজন নারী।

আরও পড়ুন  প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী