ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রাঙ্গামাটি রাজবন বিহারে শুরু ৫০তম সুবর্ণজয়ন্তীর কঠিন চীবর দানোৎসব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি : সংগৃহীত

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেইনঘর উদ্বোধন এবং চরকায় সুতা কাটার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয়। উৎসব চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণ করিয়ে বেইনঘরের উদ্বোধন করেন। এরপর চাকমা রাজপরিবারের সদস্য জয়তী রায় চরকায় সুতা কাটার মাধ্যমে চীবর তৈরির আনুষ্ঠানিকতা শুরু করেন।

রাজপরিবারের সদস্য জয়তী রায় চরকায় সুতা কেটে চীবর তৈরির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা

পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এই ধর্মীয় আয়োজনে যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশ থেকেও পুণ্যার্থীরা রাজবন বিহারে এসেছেন। তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা এবং তাঁতে কাপড় বুনে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চীবর প্রস্তুতের ব্যতিক্রমী আয়োজন দেখতে বিহার এলাকায় ভিড় করছেন দর্শনার্থীরা।

অনুষ্ঠানে শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বলেন, সবাই একসঙ্গে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে ওঠে। কঠিন চীবর দানের মধ্য দিয়ে এই সম্মিলিত প্রচেষ্টার শিক্ষা পাওয়া যায়। বুদ্ধের আদর্শ অনুসরণ করে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

এবারের উৎসব উপলক্ষে রাজবন বিহারের বেইনঘরে বসানো হয়েছে ২০৫টি বেইন। চীবর তৈরির কাজে অংশ নিচ্ছেন প্রায় ৮০০ নারী। প্রচলিত রীতি অনুযায়ী, তুলা থেকে চরকায় সুতা কেটে তা রং ও শুকানোর পর তাঁতে কাপড় বোনা হয়। সব প্রক্রিয়া শেষ করে ২৪ ঘণ্টার মধ্যেই চীবর তৈরি করা হয়। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু সংঘের উদ্দেশে তা উৎসর্গ করা হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের যাতায়াতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে এতে উৎসবের আয়োজন বা মানুষের অংশগ্রহণে তেমন প্রভাব পড়েনি। তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সড়ক ও নৌপথে নারী-পুরুষেরা রাজবন বিহারে আসছেন। দেশের অন্যান্য অঞ্চল থেকেও পুণ্যার্থী ও দর্শনার্থীদের আগমন ঘটছে। তাঁদের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণের পাশাপাশি রাঙামাটি শহরেও উৎসবের আবহ তৈরি হয়েছে।

ছবি : সংগৃহীত

শুক্রবার বিকেলে ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করা চীবর বৌদ্ধ ভিক্ষু সংঘের কাছে উৎসর্গ করার মধ্য দিয়ে এবারের আয়োজনের সমাপ্তি ঘটবে।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুসারে, আড়াই হাজার বছরেরও বেশি আগে গৌতম বুদ্ধের শিষ্য বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরির প্রথা চালু করেন। ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষ হওয়ার পর আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমার মধ্যবর্তী সময়ে কঠিন চীবর দানের আয়োজন করা হয়। সেই ঐতিহ্য অনুসরণ করে ১৯৭৬ সাল থেকে রাঙামাটির রাজবন বিহারে বিশাখা প্রবর্তিত রীতিতে এই উৎসব পালিত হয়ে আসছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কঠিন চীবর দান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ দানগুলোর একটি হিসেবে বিবেচিত।

নিউজটি শেয়ার করুন

রাঙ্গামাটি রাজবন বিহারে শুরু ৫০তম সুবর্ণজয়ন্তীর কঠিন চীবর দানোৎসব

আপডেট সময় ০১:৩১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬