ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি : সংগৃহীত

পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধ হয়ে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘রাতের অন্ধকারে যারা হামলা চালাতে আসবে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। তাদের সন্ত্রাসী হাত গুঁড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সীমানায় কোনো খুনি চক্রের জায়গা হবে না। আজ থেকেই পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।’

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষক দলের নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে টুকু বলেন, ‘কী অপরাধ ছিল রাজুর, যে আজ তাঁকে দুনিয়া থেকে চলে যেতে হলো?’ তিনি অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসীরা রাজুকে খুন করেছে। নিক্সন চৌধুরীর নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং এর মূল মদদদাতা শেখ হাসিনা বলে দাবি করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা রাজু হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই।’

তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে এক হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সেই চক্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।

টুকু বলেন, ‘বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে খুনি হাসিনা আবার ফিরে আসবে? সে আর ফিরে আসবে না।’ এত মানুষকে খুন ও গুম করার পরও তাদের কোনো অনুশোচনা নেই এবং তারা আরও খুন করতে চায় বলে অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা ও অগ্নিসংযোগ চালানো হচ্ছে। এগুলো দেশের জনগণের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে বসে যাঁরা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছেন, তাঁরা এ দেশের মানুষ নন, তাঁরা শত্রু। তাঁদের বিরুদ্ধে ভোটের রাজনীতিতে বিশ্বাস না করা এবং জনগণের ওপর হামলা চালানোর অভিযোগ করেন তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে রাজু মোল্লার বাবা আখতার মোল্লা ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে সেখানে রাজু মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নিহত হন বলে জানানো হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে এবং উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

আপডেট সময় ১১:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬