ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠন করবেন না আইজেনকোট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য ফাঁস হওয়ার পর তাঁর দল লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের যাবতীয় সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের একাধিক সূত্রের বরাতে সোমবার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানা গেছে।

‘চেঞ্জ’ জোটের একাধিক নেতা এ ঘটনাকে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁরা শিন বেট প্রধান ডেভিড জিনি ও মোসাদ প্রধান রোমান গফম্যানকে অপসারণের দাবিও জানিয়েছেন।

আইজেনকোট বর্তমানে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের কাজে ব্যস্ত আছেন। তাঁর জোটে নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদোর লিবারম্যানের মতো বিরোধী রাজনীতিবিদদের নেতৃত্বাধীন দলগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন  মোদির জন্য নেতানিয়াহুর বার্তা: সম্পর্কের নতুন অধ্যায়

কানের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর আক্রমণাত্মক মন্তব্যে সমঝোতার সম্ভাবনা আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। নেতানিয়াহুর প্রতি আইজেনকোটের বিরূপ হওয়ার আরেকটি কারণ ইরান বিষয়ে আলোচনার জন্য গফম্যানের যুক্তরাষ্ট্র সফর। ব্রডকাস্টারটির তথ্য অনুযায়ী, এ সফরের কয়েক ঘণ্টা আগেই আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হয়েছিল, কিন্তু তাঁকে সফরের বিষয়ে কিছু জানানো হয়নি।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া তথ্যের ভিত্তিতেই ২৭ অক্টোবর নির্বাচনের দিন পুলিশ ইসরায়েলি মুসলিম রাজনৈতিক দল রা’আম পার্টির কর্মীদের গ্রেপ্তার করেছিল। তদন্তে দেখা গেছে, গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা তথ্যের উৎস কতটা নির্ভরযোগ্য তা যাচাই করার পরামর্শ দিলেও পুলিশ তা উপেক্ষা করে পদক্ষেপ নিয়েছিল। পরে জানা যায়, ওই তথ্যের উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সাবেক সহকারী।

চ্যানেলটি আরও জানিয়েছে, বিদেশি হস্তক্ষেপের সন্দেহের কথা উল্লেখ করে শিনবেত প্রধান জিনি নির্বাচনের দিন পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

গত ২৭ অক্টোবর নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোটের আসন কমে যায়। অন্যদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট মিলে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পায়। সর্বশেষ নির্বাচনের পর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন।

আইজেনকোট চাইলে আরবদের সঙ্গে জোট করে এখনই সরকার গঠন করতে পারবেন। সরকার গঠনের জন্য তিনি সব মিলিয়ে দেড় মাস সময় পাবেন। এরপরও ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু।

আরব দলগুলো বলছে, নেতানিয়াহু ও তাঁর উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভিরকে ক্ষমতা থেকে হটাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দেবে।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠন করবেন না আইজেনকোট

আপডেট সময় ০২:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য ফাঁস হওয়ার পর তাঁর দল লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের যাবতীয় সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের একাধিক সূত্রের বরাতে সোমবার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানা গেছে।

‘চেঞ্জ’ জোটের একাধিক নেতা এ ঘটনাকে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁরা শিন বেট প্রধান ডেভিড জিনি ও মোসাদ প্রধান রোমান গফম্যানকে অপসারণের দাবিও জানিয়েছেন।

আইজেনকোট বর্তমানে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের কাজে ব্যস্ত আছেন। তাঁর জোটে নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদোর লিবারম্যানের মতো বিরোধী রাজনীতিবিদদের নেতৃত্বাধীন দলগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন  ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নে কমিটি গঠন