ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
তেজগাঁওয়ের সাত রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা ইউএনও আসিফ আল জিনাতকে নতুন কর্মস্থলে বদলি লকডাউন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অবরুদ্ধ উপাচার্য মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক দুই ডিএফসির তালিকায় বাংলাদেশের নাম, বাড়বে মার্কিন বিনিয়োগের সুযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট রোধে দ্রুত আইন করবে সরকার রাজবাড়ীতে ট্রাক আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুটের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়ার তুরামনির সাক্ষাৎ, পূরণ হলো দীর্ঘদিনের ইচ্ছা

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী গ্রামের বাসিন্দা মো. লুৎফর ফকির এবং তার ছেলে মিরান ফকির ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দল ছাড়ার এই ঘোষণা দেন। তারা দুজনই কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে মিরান ফকির জানান, তার বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ এবং রাজনীতির মারপ্যাঁচ সম্পর্কে তেমন কিছু বোঝেন না। মূলত ভয়ভীতি দেখিয়ে তাদের দুজনকে বিএনপির সদস্য হতে বাধ্য করা হয়েছিল। তবে দলটিতে তাদের কোনো পদ-পদবি ছিল না, কেবল সাধারণ সদস্য হিসেবেই তাদের নাম রাখা হয়েছিল।

আরও পড়ুন  গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর

অভিযোগ করে মিরান ফকির বলেন, গত পাঁচ থেকে সাত মাস দলটির সঙ্গে যুক্ত থাকাকালীন তারা নানাভাবে হয়রানি ও মানসিক চাপে ছিলেন। স্থানীয় নীলফা বাজারে তার একটি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে; সেখানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও তাকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

তিনি আরও জানান, দলটির সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তারা আদর্শিক কোনো মিল খুঁজে পাননি। বিশেষ করে সাধারণ মানুষকে আটক, হয়রানি, মারধর ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির মতো রাজনীতি তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে মিরান বলেন, আগের দিন রাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে তিন তরুণকে আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এই ঘটনা তাদের ভীষণভাবে ব্যথিত করেছে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ও শেখ হাসিনার জন্মভূমি টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে কেন নির্যাতনের শিকার হতে হবে—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, শেখ হাসিনার প্রতি তাদের গভীর আবেগ ও ভালোবাসা রয়েছে। এ ধরনের প্রতিহিংসামূলক রাজনীতির সঙ্গে তারা আর থাকতে চান না।

সম্পূর্ণ স্বেচ্ছায় ও সজ্ঞানে তারা বিএনপির সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন এবং ভবিষ্যতেও এমন রাজনীতিতে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মিরান ফকির।

এদিকে, বাবা-ছেলের এমন পদত্যাগ এবং তাদের তোলা অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

আপডেট সময় ০১:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী গ্রামের বাসিন্দা মো. লুৎফর ফকির এবং তার ছেলে মিরান ফকির ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দল ছাড়ার এই ঘোষণা দেন। তারা দুজনই কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে মিরান ফকির জানান, তার বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ এবং রাজনীতির মারপ্যাঁচ সম্পর্কে তেমন কিছু বোঝেন না। মূলত ভয়ভীতি দেখিয়ে তাদের দুজনকে বিএনপির সদস্য হতে বাধ্য করা হয়েছিল। তবে দলটিতে তাদের কোনো পদ-পদবি ছিল না, কেবল সাধারণ সদস্য হিসেবেই তাদের নাম রাখা হয়েছিল।

আরও পড়ুন  গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার