এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
- আপডেট সময় ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 39
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া তিন ওসিকেই পাঠানো হয়েছে কিশোরগঞ্জ জেলায়।
রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া ওসিরা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লহকে বদলি করা হয়।
সম্প্রতি গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুনসহ হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। পরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে বিজিবি মোতায়েন করা হয়।

























