ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 581

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদীরা শুধু মুক্তিযুদ্ধ নয়, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আজ যারা গোপালগঞ্জে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা আবার আসব। গোপালগঞ্জকে মুজিববাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ।”

আরও পড়ুন  গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত বেড়ে ৪, গুলিবিদ্ধ আরও ৯ জন

গোপালগঞ্জবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “আপনারা যারা গণ-অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, তাদের দায়িত্ব নিতে হবে গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে।”

চাকরিসহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের আশ্বাস দিয়ে তিনি বলেন, “নতুন বাংলাদেশে গোপালগঞ্জ নামে কোনো বৈষম্য থাকবে না। তবে গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না।”

এ সময় তিনি সভাস্থলে হামলার অভিযোগ করে বলেন, “মুজিববাদীরা আমাদের পথসভায় বাধা দিয়েছে। গণ-অভ্যুত্থানের সময়ও আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই। সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম, এবারও জিতব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আজ যদি আমরা ঘোষণা দিই, তাহলে সারা বাংলাদেশ থেকে মানুষ গোপালগঞ্জে হাজির হবে। প্রশাসন যদি বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে আমরা নিজের হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে রক্ষা করব।”

এদিকে এনসিপির সভা শুরুর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

পথসভায় হামলা ও উত্তেজনার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।\

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের

আপডেট সময় ০৪:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫