ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন রণতরী স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ ঢামেকের পেছন থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থপরতায় হতাশ বাইডেন সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন ময়মনসিংহে সন্তানের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা টেস্টের প্রথম দিন টাইগারদের দখলে, লিটন অপরাজিত ৯২ রানে চীনে এআই চিপ রপ্তানিতে কড়াকড়ি চায় যুক্তরাষ্ট্র দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো সম্পন্ন শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে বললেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে সন্তানের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 52

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরের মধ্য বারেরা এলাকার মজিদ মার্কেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

নিহত মো. সুরুজ জামান (৩৫) ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল মিয়া তাঁর বড় ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রোববার সন্ধ্যায় শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা হন সুরুজ জামান। মজিদ মার্কেটের সামনে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তাঁকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে তাঁরা পালিয়ে যান।

আরও পড়ুন  সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন অপূর্ব গ্রেপ্তার

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সুরুজ জামানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে সন্তানের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ নগরে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরের মধ্য বারেরা এলাকার মজিদ মার্কেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

নিহত মো. সুরুজ জামান (৩৫) ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল মিয়া তাঁর বড় ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রোববার সন্ধ্যায় শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা হন সুরুজ জামান। মজিদ মার্কেটের সামনে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তাঁকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে তাঁরা পালিয়ে যান।

আরও পড়ুন  বরিশালে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা