ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন রণতরী স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ ঢামেকের পেছন থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থপরতায় হতাশ বাইডেন সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন ময়মনসিংহে সন্তানের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা টেস্টের প্রথম দিন টাইগারদের দখলে, লিটন অপরাজিত ৯২ রানে চীনে এআই চিপ রপ্তানিতে কড়াকড়ি চায় যুক্তরাষ্ট্র দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো সম্পন্ন শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে বললেন প্রধানমন্ত্রী

চীনে এআই চিপ রপ্তানিতে কড়াকড়ি চায় যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

চীনের কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আনতে একাধিক বিল পাসের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। এসব বিলে শুধু সরাসরি চিপ বিক্রি নয়, বিদেশের তথ্যকেন্দ্র ও ক্লাউড সেবার মাধ্যমে চীনা প্রতিষ্ঠানের উন্নত মার্কিন চিপ ব্যবহারের সুযোগও সীমিত করার প্রস্তাব রয়েছে। এ উদ্যোগে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরা একমত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত বিলগুলোর মাধ্যমে চীনে মার্কিন এআই চিপের সরাসরি বিক্রি বন্ধের পাশাপাশি বিদেশে অবস্থিত ডেটা সেন্টার ও ক্লাউড সেবার মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোর এসব চিপ ব্যবহারের পথও সংকুচিত করার পরিকল্পনা আছে।

এ ছাড়া ট্রাম্প প্রশাসন কোনো এআই চিপ রপ্তানির অনুমোদন দিলে তা পর্যালোচনা করা কিংবা প্রয়োজনে আটকে দেওয়ার ক্ষমতা কংগ্রেসের হাতে দেওয়ারও প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন  ঢাকার মার্কিন দূতাবাসের সতর্ক বার্তা

উদ্যোগের নেতৃত্বে আছেন প্রতিনিধি পরিষদের তিনজন জ্যেষ্ঠ রিপাবলিকান আইনপ্রণেতা। তাঁরা দ্রুত চারটি বিল পাসের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এনভিডিয়ার শীর্ষ নির্বাহীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে কংগ্রেসে সাক্ষ্য দিতে তলব করেছেন তাঁরা।

আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই বিলগুলো পাস করাতে চান আইনপ্রণেতারা। এ জন্য প্রস্তাবিত বিধিনিষেধগুলো যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিরক্ষা ব্যয়সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে উন্নত এআই প্রযুক্তি অর্জন ও ব্যবহারে চীনের সুযোগ আরও সীমিত হবে। একই সঙ্গে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে।

নিউজটি শেয়ার করুন

চীনে এআই চিপ রপ্তানিতে কড়াকড়ি চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬