প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
- আপডেট সময় ০৪:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 17
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখে থাকা এই বিএনপি নেতার চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনতে তাঁর হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বাম পা হারানোর পর থেকে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছিল আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করা এবং দৈনন্দিন কাজ সম্পন্ন করার ক্ষেত্রে শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়েছিল তাঁর।
এ পরিস্থিতিতে আব্দুর রহিমের চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সহজ করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।
কৃত্রিম পা ব্যবহারের ফলে তাঁর চলাফেরার সীমাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে তাঁর।























