ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আধুনিক অর্থনৈতিক হাব হচ্ছে মোংলা বন্দর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে আধুনিক ও সক্ষম বন্দর হিসেবে গড়ে তুলতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বন্দরের অবকাঠামো ও পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মোংলা বন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

বন্দরটির সক্ষমতা বাড়লে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর অঞ্চলে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি তৈরি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ।

সরকার গঠনের পর মোংলা বন্দরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ অক্টোবর ও ৫ নভেম্বর তিনি দুবার বন্দরটি পরিদর্শন করেন। সর্বশেষ ৫ নভেম্বর প্রায় ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দুটি নতুন জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

আরও পড়ুন  আধুনিক হুমকি এআই,অস্ত্রের চেয়েও ভয়াবহ

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকা চীন সরকারের এক্সিম ব্যাংক থেকে ঋণ সহায়তা হিসেবে পাওয়া যাবে। বাকি ৪৭৫ কোটি ৩৩ লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউতে উন্নীত হবে।

**পশুর চ্যানেলে ড্রেজিং ও নৌ-যোগাযোগ উন্নয়ন**

বন্দরের নাব্যতা বাড়াতে ১ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে পশুর চ্যানেলে ড্রেজিংয়ের কাজ চলছে। ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার ড্রাফটের বড় জাহাজ সরাসরি বন্দরের জেটিতে ভিড়তে পারবে।

এ ছাড়া বন্দরের কার্যক্রমের দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে দুটি শক্তিশালী টাগবোট সংগ্রহ করা হয়েছে। একটি বয় লেয়িং ভেসেল, সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল, মাদার ভেসেল এবং হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল সংগ্রহের প্রক্রিয়াও চলছে। ভারতীয় ঋণের আওতায় খুলনা-মোংলা রেললাইন নির্মাণ করা হয়েছে। সামুদ্রিক পরিবেশ রক্ষায় বর্জ্য অপসারণ প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদ উল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর দুবার মোংলা বন্দর পরিদর্শন থেকেই বোঝা যায়, এ বন্দরের উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর সফর দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আরও উৎসাহিত করবে। এতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণের পাশাপাশি প্রায় ২ লাখ ২৭ হাজার বর্গমিটার আয়তনের কনটেইনার ইয়ার্ড ও কনটেইনার ফ্রেইট স্টেশন নির্মাণ করা হবে। এসব অবকাঠামো গড়ে উঠলে বন্দরের সক্ষমতা বহুগুণ বাড়বে। এ ছাড়া ঢাকার কমলাপুর আইসিডি থেকে মোংলা বন্দর পর্যন্ত সরাসরি কনটেইনার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

**নাব্যতা সংকট নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ**

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম গত ৬ নভেম্বর মোংলা বন্দর কর্মচারী সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, মোংলা বন্দরকে দক্ষিণাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। এর ফলে খুলনা অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও বিস্তৃত হবে। তবে নতুন জেটি নির্মাণসহ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানালেও অতীতে পশুর নদের নাব্যতা সংকটের কারণে ব্যবসায়ীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন তিনি।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বলেন, আগে বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে না পারায় বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য খালাস করতে হতো। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে সমস্যা দেখা দেওয়ার পর তা সমাধানের চেষ্টা করা হয়েছে। উন্নত বিশ্বের নদীবন্দরগুলোর মতো মোংলা বন্দরের জন্যও পরিকল্পিত ব্যবস্থাপনা প্রয়োজন।

মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানান, নাব্যতা সংকট, কনটেইনার জাহাজের সংখ্যা কমে যাওয়া এবং গ্যাসবাহী জাহাজের আগমন হ্রাস—এই তিন কারণে বন্দরে জাহাজ চলাচল কমেছে।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে আগের তুলনায় বর্তমানে অর্ধেক কনটেইনার জাহাজও আসছে না। এতে মোংলা থেকে কনটেইনার পরিবহনের খরচ বেড়েছে এবং জাহাজের সময়সূচিতে বিপর্যয় ঘটছে। নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করতে না পারায় রপ্তানিকারকদের চালান বিদেশি ক্রেতাদের কাছে প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এ কারণে অনেক ব্যবসায়ী চট্টগ্রাম বন্দরের দিকে ঝুঁকছেন। পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

মোংলা পোর্ট কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন বলেন, সরকারের তাৎক্ষণিক ড্রেজিং উদ্যোগের ফলে চলতি বছর বন্দর কর্তৃপক্ষ ৪০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে। তবে নাব্যতা সংকট স্থায়ীভাবে দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উচ্চপর্যায়ের তদারকি দল গঠন জরুরি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

আধুনিক অর্থনৈতিক হাব হচ্ছে মোংলা বন্দর

আপডেট সময় ১১:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে আধুনিক ও সক্ষম বন্দর হিসেবে গড়ে তুলতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বন্দরের অবকাঠামো ও পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মোংলা বন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

বন্দরটির সক্ষমতা বাড়লে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর অঞ্চলে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি তৈরি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ।

সরকার গঠনের পর মোংলা বন্দরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ অক্টোবর ও ৫ নভেম্বর তিনি দুবার বন্দরটি পরিদর্শন করেন। সর্বশেষ ৫ নভেম্বর প্রায় ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দুটি নতুন জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

আরও পড়ুন  আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গঠনের ওপর গুরুত্ব দিতে হবে : শিক্ষা উপদেষ্টা