ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত ১১, আহত ৪০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নারী রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সর্বশেষ উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা এলাকায় বেসামরিক নাগরিকদের একটি জমায়েত লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন ফিলিস্তিনি নিহত এবং অপর একজন মাঝারি মাত্রায় আহত হন। আল-শিফা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক

এর আগে আল-শিফা হাসপাতালের কাছে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। এতে ৩৫ বছর বয়সী এক পুরুষ ও এক নারী নিহত হন। হামলার পর ঘটনাস্থলেই ওই পুরুষের মৃত্যু হয়। গুরুতর আহত ৪৬ বছর বয়সী ওই নারী পরে মারা যান।

গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থীশিবিরের একটি পরিত্যক্ত বাড়িতেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। চিকিৎসা সূত্র জানিয়েছে, ওই হামলায় কয়েকজন ফিলিস্তিনি সামান্য আহত হয়েছেন।

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-বারাকা সড়কে একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়। এতে আরও একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতালের চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হাসান আবু খুরাইসের মরদেহ আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

আনাদোলু এজেন্সির এক সংবাদদাতা জানিয়েছেন, মধ্য গাজার আল-মাসদার গ্রাম ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণের পাশাপাশি ব্যাপক গুলিবর্ষণ করেছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসির বির ১৯ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী গুরুতর আহত হন।

চিকিৎসা সূত্র জানিয়েছে, ওই নারী তাঁবুর ভেতরে ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হন। পরে তাকে নাসের হাসপাতালে নেওয়া হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

এ ছাড়া খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই হামলায় ছয়জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন।

হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, হামলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র ও অস্ত্রোপচার বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও হামলাটিকে ‘হত্যা অভিযান’ হিসেবে উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালটিতে নিহতদের মধ্যে চিকিৎসাকর্মী, রোগী ও তাদের স্বজন রয়েছেন। নিহতদের একজন চিকিৎসক রিজক আবু শাইরা।

হাসপাতালে হামলার নিন্দা জানিয়ে মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা গাজার স্বাস্থ্যব্যবস্থার ওপর গুরুতর আঘাত। একই সঙ্গে এটি চিকিৎসাকেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও সনদে দেওয়া বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিকভাবে লঙ্ঘনের অভিযোগের মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৮৭৮ জন। বৃহস্পতিবারের হামলায় হতাহতদের সংখ্যা এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

দীর্ঘ এই যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, উপত্যকাটির পুনর্গঠনে প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত ১১, আহত ৪০

আপডেট সময় ০৪:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নারী রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সর্বশেষ উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা এলাকায় বেসামরিক নাগরিকদের একটি জমায়েত লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন ফিলিস্তিনি নিহত এবং অপর একজন মাঝারি মাত্রায় আহত হন। আল-শিফা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  অস্ট্রেলিয়ার নতুন সিদ্ধান্ত: ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি