ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

রনজিত দেশেই থাকতে পারেন: বিজিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার দেশেই থাকতে পারেন বলে জানিয়েছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় রনজিত সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জের সাদাপাথর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নূর উদ্দিন আহমাদ বলেন, রনজিত সরকার কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি সিলেটে রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকতে পারেন। তবে এর অর্থ এই নয় যে তিনি সিলেটের সীমান্ত দিয়েই দেশে প্রবেশ করেছেন। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের বহু পথ রয়েছে। তিনি ঠিক কোন রুট ব্যবহার করেছেন কিংবা আগে থেকেই দেশের ভেতরে অবস্থান করছিলেন কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

আরেক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, সীমান্তে নাশকতা চালানো বেশ কঠিন, কারণ এর জন্য অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয়। সীমান্ত-সংশ্লিষ্ট যেকোনো ধরনের নাশকতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অপতৎপরতা না ঘটে, সে জন্য গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। গোয়েন্দা সংস্থাসহ সব বাহিনীর সঙ্গে বিজিবির নিবিড় সমন্বয় রয়েছে। ফলে এ-সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়ামাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

রনজিত দেশেই থাকতে পারেন: বিজিবি

আপডেট সময় ১১:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬