ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছেন কেলি ই. কারি সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সংসদে নতুন বিল উত্থাপন শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় ২২ যানে অগ্নিসংযোগ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইউক্রেন বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর দেশে অস্থিতিশীলতার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক ইরানে আইআরজিসির নতুন ক্ষেপণাস্ত্র সিটি উদ্বোধন হাসিনার পাসপোর্ট-এনআইডি প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে দেখিয়ে দিল ভারত

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় ২২ যানে অগ্নিসংযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি : সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ‘ঠিকানা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসটিতে সাধারণ যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, রাত সোয়া ৯টার দিকে ঠিকানা পরিবহনের খালি বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে আসামাত্র অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাসে কেবল চালক ও তাঁর সহকারী ছিলেন। আগুন লাগামাত্র তাঁরা দ্রুত নেমে পড়তে পারায় অক্ষত রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  নাটোরে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, ঘটনাটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার তৎপরতা চলছে।

এদিকে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশের ১১টি জেলায় মোট ২২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর ১৯টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীর বাইরেও মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় ২২ যানে অগ্নিসংযোগ

আপডেট সময় ০২:৩২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ‘ঠিকানা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসটিতে সাধারণ যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, রাত সোয়া ৯টার দিকে ঠিকানা পরিবহনের খালি বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে আসামাত্র অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাসে কেবল চালক ও তাঁর সহকারী ছিলেন। আগুন লাগামাত্র তাঁরা দ্রুত নেমে পড়তে পারায় অক্ষত রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন