ইরানে আইআরজিসির নতুন ক্ষেপণাস্ত্র সিটি উদ্বোধন
- আপডেট সময় ১০:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 25
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও বিমানবাহিনীর নতুন একটি ক্ষেপণাস্ত্র সিটি উদ্বোধন করা হয়েছে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সামরিক অবকাঠামোর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন আইআরজিসির মহাকাশ ও বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি।
নতুন এই ক্ষেপণাস্ত্র সিটি উদ্বোধনের মাধ্যমে আইআরজিসির ক্ষেপণাস্ত্র কর্মসূচির অবকাঠামোগত সক্ষমতার আরও একটি দিক সামনে এসেছে। সংশ্লিষ্ট অবকাঠামোর মূল লক্ষ্য হলো ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সক্ষমতা বজায় রাখা, কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিরোধমূলক সামরিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি। ক্ষেপণাস্ত্র উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি এ খাতের অবকাঠামো সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে তেহরান।
ইরানের প্রতিরক্ষা পরিকল্পনায় এসব অবকাঠামো সামরিক প্রস্তুতি ও সক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: পার্সটুডে






















