ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

“আমি পড়তে চাই”—বিয়ে থামাতে সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর চিঠি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

নিজের অনিচ্ছায় ঠিক হওয়া বাল্যবিয়ে রুখতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর। পরিবারের চাপে নতি স্বীকার না করে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে নিজের প্রতিষ্ঠানের মাদ্রাসা প্রধানের কাছে লিখিত আবেদন করে সে। পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাৎক্ষণিক হস্তক্ষেপে বন্ধ হয় সেই বাল্যবিয়ে।

ঘটনাটি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের। ঝুমুর স্থানীয় ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির একজন নিয়মিত ও মেধা তালিকার শীর্ষ স্থান অধিকারী শিক্ষার্থী। মাদ্রাসা রেকর্ড অনুযায়ী, ২০১২ সালের ২৮ মার্চ জন্ম নেওয়া ঝুমুরের বর্তমান বয়স ১৪ বছর।

আরও পড়ুন  বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন

পারিবারিক সূত্রে জানা যায়, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখা ঝুমুরের অমতেই পরিবার থেকে তার বিয়ের দিন ধার্য করা হয় ৯ নভেম্বর। তবে বাল্যবিয়ে রোধে সচেষ্ট ঝুমুর নিজের ভবিষ্যৎ ও শিক্ষার অধিকার রক্ষায় গত ৮ নভেম্বর মাদ্রাসা সুপার মো. হারুন অর রশিদের কাছে একটি আবেগঘন আবেদন জমা দেয়।

চিঠিতে ঝুমুর লেখে, পরিবারের ইচ্ছায় অনিচ্ছা সত্ত্বেও ৯ নভেম্বর তাকে আংটি পরানোর আয়োজন করা হয়েছে। সে লেখাপড়া চালিয়ে যেতে চায় এবং পরিবার যদি তার দায়িত্ব নিতে না চায়, তবে মাদ্রাসার অধীনে থেকেই সে পড়াশোনা করতে প্রস্তুত।

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসা সুপার মো. হারুন অর রশিদ জানান, ছাত্রীটির আবেগপূর্ণ আবেদনের বার্তা পাওয়ার পরপরই তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

সংবাদ পাওয়া মাত্রই কঠোর পদক্ষেপ নেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। তিনি জানান, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাড়িতে তহশিলদার ও গ্রাম পুলিশ পাঠিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়। পরবর্তীতে কন্যা ও তার বাবাকে কার্যালয়ে এনে প্রয়োজনীয় কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

“আমি পড়তে চাই”—বিয়ে থামাতে সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর চিঠি

আপডেট সময় ১১:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

নিজের অনিচ্ছায় ঠিক হওয়া বাল্যবিয়ে রুখতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর। পরিবারের চাপে নতি স্বীকার না করে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে নিজের প্রতিষ্ঠানের মাদ্রাসা প্রধানের কাছে লিখিত আবেদন করে সে। পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাৎক্ষণিক হস্তক্ষেপে বন্ধ হয় সেই বাল্যবিয়ে।

ঘটনাটি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের। ঝুমুর স্থানীয় ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির একজন নিয়মিত ও মেধা তালিকার শীর্ষ স্থান অধিকারী শিক্ষার্থী। মাদ্রাসা রেকর্ড অনুযায়ী, ২০১২ সালের ২৮ মার্চ জন্ম নেওয়া ঝুমুরের বর্তমান বয়স ১৪ বছর।

আরও পড়ুন  পটুয়াখালীতে ৪ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ