ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 712

ছবি সংগৃহীত

সিলেটের খাদিমনগরে বাল্যবিবাহ নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যা করার ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন  ইসরায়েলি যুদ্ধবিমানের গোপন তথ্য ইরানে পাচার, দুই টেকনিশিয়ান গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন: সিলেট এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামের বদরুল মিয়া, আফরেতা বিবি, রোকসানা বেগম, শেলী বেগম, আয়শা বেগম ও বেগম বিবি।

র‌্যাব-৯ জানায়, চলতি বছরের ১৬ এপ্রিল দুপুরে সিলেটের খাদিমনগর ইউনিয়নের লুসাইন এলাকায় বাল্যবিবাহ সংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মুজিবুর রহমানকে তার নিজ বাড়িতে ঢুকে নির্মমভাবে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি র‌্যাব-৯ এর হাতে তদন্তে গেলে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে তারা। এক পর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত ছয় আসামিকে শনাক্ত করে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সামাজিক অপরাধ দমন ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব সবসময় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের বর্বর ঘটনায় কেউই আইনের চোখ এড়িয়ে যেতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন

আপডেট সময় ১২:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

সিলেটের খাদিমনগরে বাল্যবিবাহ নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যা করার ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন  আট লক্ষাধিক টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ