ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ঘরে ঢুকে এক নারীকে গুলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের দুর্গম শুকনোছড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক নারী আহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অরুণা চাকমা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত অরুণা চাকমাকে উদ্ধার করেন। পরে তাকে দীঘিনালা সেনা জোনে নিয়ে যাওয়া হলে সেনাবাহিনীর মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন  গাজীপুরে গুলি করে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, রবিবার রাতে স্বজনরা গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার উরুতে গুলি লেগেছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে ঘরে ঢুকে এক নারীকে গুলি

আপডেট সময় ০৭:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের দুর্গম শুকনোছড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক নারী আহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অরুণা চাকমা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত অরুণা চাকমাকে উদ্ধার করেন। পরে তাকে দীঘিনালা সেনা জোনে নিয়ে যাওয়া হলে সেনাবাহিনীর মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন  খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি