ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাসিনা আর দেশে ফিরবেন না, মন্তব্য চিফ প্রসিকিউটরের দুর্গম বার্মাছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’ চার বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক রবিনের পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার : রয়টার্স এক সেকেন্ডে ১৬০ সিনেমা, ফাইবার প্রযুক্তিতে চীনের নতুন রেকর্ড জলবায়ু সম্মেলনে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে এসে ভাইয়ের দাবি, ডিএনএ পরীক্ষা করাবেন সেলিনা নেতানিয়াহু ও আইজেনকটের বড় পার্থক্য নেই: ট্রাম্প

পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার : রয়টার্স

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে তার পক্ষ থেকে এটিই প্রথম আবেদন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। রয়টার্স জানিয়েছে, তারা ওই চিঠি পর্যালোচনার সুযোগ পেয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

আরও পড়ুন  শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির অধীনে বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তার সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অন্যদিকে অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

প্রায় দুই দশক বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। এ অবস্থায় তার দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর ঢাকায় সরকার যখন স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষমতার অবসান এবং দেশত্যাগের দুই বছরের বেশি সময় পর নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য তার আবেদনকে ঘিরে দেশে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার : রয়টার্স

আপডেট সময় ১২:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে তার পক্ষ থেকে এটিই প্রথম আবেদন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। রয়টার্স জানিয়েছে, তারা ওই চিঠি পর্যালোচনার সুযোগ পেয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

আরও পড়ুন  শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড প্রসিকিউশনের হাতে