ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
বিচার বিভাগের সবচেয়ে বড় ক্ষতি বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে: আইনমন্ত্রী ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আ: সালাম, সচিব রবিন সানায় হামলার জবাবে সৌদিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান আর নেই বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন পেতে আজ থেকে তরুণ উদ্যোক্তাদের বাছাই ওমান উপসাগরে কার্গো জাহাজে আগুন, ২২ ক্রুকে উদ্ধার সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট নির্বাচনে হেরে পলায়ন, ফ্লাভিওর সিদ্ধান্তে হতবাক তার নিজ দলের নেতৃবৃন্দ। টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট মেসির

তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।

মাঠপর্যায়ে বিজিবির কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে সদর দপ্তরের মনিটরিং সেল। প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে লাইভ ফুটেজ দেখে পরিস্থিতি নজরদারি করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

আরও পড়ুন  সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

শিল্পাঞ্চলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি

আপডেট সময় ১২:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।

মাঠপর্যায়ে বিজিবির কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে সদর দপ্তরের মনিটরিং সেল। প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে লাইভ ফুটেজ দেখে পরিস্থিতি নজরদারি করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

আরও পড়ুন  ভবন নির্মাণে নিরাপত্তা ও পরিবেশবান্ধবতার ওপর জোর বাড়াতে হবে: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা