ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। শক্তিশালী কম্পনে বিভিন্ন দোকানপাটের কাচের জানালা ভেঙে পড়েছে। পাশাপাশি দোকানের তাক থেকে বইসহ বিভিন্ন জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে পড়ে।

জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। মূল ভূমিকম্পের পর অঞ্চলটিতে একাধিক মৃদু কম্পনও অনুভূত হয়।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের প্রভাব পড়েছে আইচি প্রশাসনিক অঞ্চলের হামামাতসু শহরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায়। ইয়ামানসি অঞ্চলের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন। এই এলাকাতেই জাপানের বিখ্যাত মাউন্ট ফুজি অবস্থিত।

আরও পড়ুন  ইন্টারনেট গতিতে নতুন বিশ্বরেকর্ড গড়ল জাপান: সেকেন্ডে স্থানান্তর ১২৫ পেটাবাইট ডেটা

জাপানের টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ভূমিকম্পের পর বিভিন্ন সড়কে ভাঙা কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়। একটি বইয়ের দোকানে তাক থেকে সব বই নিচে পড়ে যাওয়ার দৃশ্যও উঠে এসেছে।

আহতদের মধ্যে কয়েকজন ভূমিকম্পের সময় দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে সিঁড়িতে আঘাত পেয়েছেন।

স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিজুকা অঞ্চলে। আইচি ও শিজুকা পরস্পর সংলগ্ন দুটি প্রশাসনিক এলাকা।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে রাজধানী টোকিওর দূরত্ব বেশি হওয়ায় সেখানে কোনো কম্পন অনুভূত হয়নি বলে জানিয়েছে এপি।

এদিকে ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। ভূমিকম্পের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে—এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: এপি

নিউজটি শেয়ার করুন

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২২

আপডেট সময় ০৯:২৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। শক্তিশালী কম্পনে বিভিন্ন দোকানপাটের কাচের জানালা ভেঙে পড়েছে। পাশাপাশি দোকানের তাক থেকে বইসহ বিভিন্ন জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে পড়ে।

জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। মূল ভূমিকম্পের পর অঞ্চলটিতে একাধিক মৃদু কম্পনও অনুভূত হয়।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের প্রভাব পড়েছে আইচি প্রশাসনিক অঞ্চলের হামামাতসু শহরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায়। ইয়ামানসি অঞ্চলের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন। এই এলাকাতেই জাপানের বিখ্যাত মাউন্ট ফুজি অবস্থিত।

আরও পড়ুন  আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু ৮০০ ছাড়াল