ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

৯ নভেম্বর ইরানে হামলার পরিকল্পনা, ট্রাম্পের বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ নভেম্বর অমাবস্যার রাতে ইরানে হামলার একটি সম্ভাব্য পরিকল্পনাও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মার্কিন প্রশাসন।

শুক্রবার (৬ নভেম্বর) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে জাতীয় নিরাপত্তা দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা থাকায় রাতের আকাশে চাঁদের আলো থাকবে তুলনামূলক কম। এই পরিস্থিতিকে সম্ভাব্য সামরিক অভিযানের ক্ষেত্রে কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন।

আরও পড়ুন  লুলার জয় নিয়ে ট্রাম্পের কারচুপির অভিযোগ

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে অবহিত করেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছিল। তবে এসব পরিকল্পনা সম্পর্কে জানলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ চূড়ান্ত করেননি মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও আক্রমণ করলে ভৌগোলিক সীমারেখার তোয়াক্কা না করে দেশটির যেকোনো স্থাপনায় পাল্টা আঘাত হানবে তেহরান।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ওই সাক্ষাৎকারে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দেন তিনি।

তবে ইরান ইস্যুতে ট্রাম্পের বক্তব্যে ভিন্ন ধরনের অবস্থানও দেখা গেছে। একদিকে তিনি সামরিক অভিযান সম্প্রসারণের সম্ভাবনার কথা বলছেন, অন্যদিকে তাৎক্ষণিকভাবে বড় ধরনের নতুন হামলার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপাতত বড় ধরনের আরেকটি হামলার পরিকল্পনা নেই। তবে পরিস্থিতির প্রয়োজনে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

৯ নভেম্বর ইরানে হামলার পরিকল্পনা, ট্রাম্পের বৈঠক

আপডেট সময় ১২:৪২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ নভেম্বর অমাবস্যার রাতে ইরানে হামলার একটি সম্ভাব্য পরিকল্পনাও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মার্কিন প্রশাসন।

শুক্রবার (৬ নভেম্বর) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে জাতীয় নিরাপত্তা দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা থাকায় রাতের আকাশে চাঁদের আলো থাকবে তুলনামূলক কম। এই পরিস্থিতিকে সম্ভাব্য সামরিক অভিযানের ক্ষেত্রে কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন।

আরও পড়ুন  ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা