ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রংপুরের পথে প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করার কথা রয়েছে তাঁর।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তিন বিভাগের তিন জেলায় সফর করবেন। সফরের প্রথম গন্তব্য রংপুর। এরপর তিনি রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।

আরও পড়ুন  মার্কিন বাণিজ্য যুদ্ধে জয়ের অঙ্গীকার কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির

আতিকুর রহমান রুমন বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করছেন। এ সময় প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

রাজশাহীর কর্মসূচি শেষে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

নিউজটি শেয়ার করুন

রংপুরের পথে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করার কথা রয়েছে তাঁর।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তিন বিভাগের তিন জেলায় সফর করবেন। সফরের প্রথম গন্তব্য রংপুর। এরপর তিনি রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।

আরও পড়ুন  বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রীর