ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 127

ছবি: সংগৃহীত

চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন ২০২৬) স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে করে তিনি বেইজিংয়ের পথে রওনা হন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

এর আগে একই দিন স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন  শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। সেখানে তাঁর সফরের পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন ২০২৬) স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে করে তিনি বেইজিংয়ের পথে রওনা হন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

এর আগে একই দিন স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন  বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী