ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান অংশ নেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহন খাতে বিদ্যমান নানা ধরনের বিশৃঙ্খলা দূর করার বিষয়ে আলোচনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট সময় ০১:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান অংশ নেন।

আরও পড়ুন  ঢাকার নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ