ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে জামায়াত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 369

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার এক বিবৃতির মাধ্যমে গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তবে, বৈঠকের মূল আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচন, নির্বাচন কমিশনের ভূমিকা, এবং রাজনৈতিক পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন  আজ নির্ধারিত হবে রোজার শুরু, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কমিশন ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী তাদের মতামত ও পরামর্শ তুলে ধরবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নিবন্ধন হারানো দল হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রয়েছে নানা বিতর্ক। সাম্প্রতিক সময়ে দলটি রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুসংহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠক জামায়াতের রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল এবং নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে জামায়াত

আপডেট সময় ০২:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার এক বিবৃতির মাধ্যমে গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তবে, বৈঠকের মূল আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচন, নির্বাচন কমিশনের ভূমিকা, এবং রাজনৈতিক পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন  আবারও আলোচনার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের