ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

আমি কে আমার মাকে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখার? জামায়াত আমিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 1780

ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ চলাচল নিশ্চিত করতে সরকার গঠন করতে পারলে শুধু নারীদের জন্য সান্ধ্য বাস সার্ভিস চালুর আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার ঢাকার যাত্রাবাড়ীতে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে নারীরা দুটি মৌলিক সংকটে ভুগছেন—নিরাপত্তা ও মর্যাদা। জামায়াত ক্ষমতায় গেলে ঘর, চলাচল ও কর্মস্থল—এই তিন জায়গায় নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে।

শফিকুর রহমান বলেন, ইভটিজিং বা কর্মক্ষেত্রে হয়রানির মতো ঘটনা আর সহ্য করা হবে না। বড় শহরগুলোতে, বিশেষ করে রাজধানীতে, পিক আওয়ারে শুধু নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করা হবে।

আরও পড়ুন  ২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

তিনি জানান, সরকারি ডাবল ডেকার বাসে নারীদের সুবিধার কথা বিবেচনায় নিচতলা সংরক্ষিত রাখা হবে। পুরুষরা প্রয়োজনে ওপরের তলায় বসবেন বা দাঁড়িয়ে চলবেন, এতে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি।

নারীদের মর্যাদা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমাদের জীবনের চেয়ে আমাদের মায়েদের ইজ্জত বেশি। এই বিশ্বাস আমরা হৃদয় থেকে ধারণ করি।”
নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, একটি পরিবার যেমন নারী-পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে, তেমনি সমাজ ও রাষ্ট্রও গড়ে ওঠে উভয়ের অংশগ্রহণে। নারীদের বাইরে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “আমি কে আমার মাকে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখার?”

তিনি আরও বলেন, যুবসমাজকে বেকার ভাতার ওপর নির্ভরশীল না করে দক্ষ জনশক্তিতে পরিণত করাই জামায়াতের লক্ষ্য। যুবক-যুবতীদের এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা নিজেরাই দেশ গঠনের কারিগর হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আমি কে আমার মাকে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখার? জামায়াত আমিরের

আপডেট সময় ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কর্মজীবী নারীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ চলাচল নিশ্চিত করতে সরকার গঠন করতে পারলে শুধু নারীদের জন্য সান্ধ্য বাস সার্ভিস চালুর আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার ঢাকার যাত্রাবাড়ীতে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে নারীরা দুটি মৌলিক সংকটে ভুগছেন—নিরাপত্তা ও মর্যাদা। জামায়াত ক্ষমতায় গেলে ঘর, চলাচল ও কর্মস্থল—এই তিন জায়গায় নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে।

শফিকুর রহমান বলেন, ইভটিজিং বা কর্মক্ষেত্রে হয়রানির মতো ঘটনা আর সহ্য করা হবে না। বড় শহরগুলোতে, বিশেষ করে রাজধানীতে, পিক আওয়ারে শুধু নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করা হবে।

আরও পড়ুন  কেউ চিরদিন বাঁচে না’—হাসিনা যুগ নিয়ে জয়ের বক্তব্য