ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিজি প্রেসের সাথে বৈঠকে বসবে ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 579

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইসি।

ইতোমধ্যে বৈঠকে উপস্থিত থাকার জন্য বিজি প্রেসের মহাপরিচালককে চিঠি দিয়েছে কমিশন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। সংস্থাটির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ইসির সচিব আখতার আহমেদ। এ ছাড়া ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলের বর্বর হামলা, আরব লীগের জরুরি বৈঠকের আহ্বান

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামীতে অনুষ্ঠাতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন ধরনের নির্বাচনী সামগ্রী মুদ্রণের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে ১৫ এপ্রিল বেলা ১১টায় এক সভার আহ্বান করা হয়েছে (কক্ষ নং-৩১৪)। ওই সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব সভাপতিত্ব করবেন।

সভার আলোচ্যসূচিতে রয়েছে– নির্বাচনী কাজে ব্যবহৃত কাগজপত্রের ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ,মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের প্রস্তুতি, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ পরিকল্পনা, সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বিবিধ।

আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সাড়ে ১২ কোটির বেশি ভোটারের জন্য ব্যালট পেপার, বিভিন্ন ধরনের ফরম, প্রচারপত্র, আচরণবিধি, ম্যানুয়ালসহ বিভিন্ন কাগজপত্র ছাপাতে হয়। এতে হাজার টনের মতো কাগজের প্রয়োজন পড়ে।

নিউজটি শেয়ার করুন

বিজি প্রেসের সাথে বৈঠকে বসবে ইসি

আপডেট সময় ১১:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইসি।

ইতোমধ্যে বৈঠকে উপস্থিত থাকার জন্য বিজি প্রেসের মহাপরিচালককে চিঠি দিয়েছে কমিশন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। সংস্থাটির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ইসির সচিব আখতার আহমেদ। এ ছাড়া ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন  ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের বৈঠক