ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই চকরিয়া খুটাখালির এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বিকেলের দিকে আলীকদম হয়ে পাঁচজনের একটি দল তিন্দু যাচ্ছিল। পথে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুই পর্যটন নিহত হন। আহত হন আরও পাঁচজন। পরে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন  দেশেই তৈরি হচ্ছে মিতসুবিশি ও প্রোটনের গাড়ি, জুনে বাজারে আসছে নতুন মডেল

বিষয়টি নিশ্চিত করে বলিপাড়া বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত বলেন, তিন্দু সড়কে নোহা প্রাইভেটকার উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। আরও তিন পর্যটক আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

আপডেট সময় ১০:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই চকরিয়া খুটাখালির এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বিকেলের দিকে আলীকদম হয়ে পাঁচজনের একটি দল তিন্দু যাচ্ছিল। পথে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুই পর্যটন নিহত হন। আহত হন আরও পাঁচজন। পরে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন  সাজেকে পর্যটকদের ভিড়: হোটেল-রিসোর্টে কক্ষ সংকট