ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা
- আপডেট সময় ০৬:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 25
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যাওয়া বিভিন্ন দেশের নেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত নৈশভোজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওই নৈশভোজ অনুষ্ঠিত হয়েছিল।
শনিবার (৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রকাশিত ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে একসঙ্গে দেখা গেছে।





















