ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার ধর্ষণকাণ্ডে “অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে’: শোক জানিয়ে তারেক রহমানের আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 245

ছবি: সংগৃহীত

মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর শিকার হয়েছেন, যা পুরো জাতিকে হতবাক ও শোকাহত করেছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এই মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। পুরো দেশের মানুষ আজ লজ্জিত। ভবিষ্যতে এমন কোনো অপরাধ যাতে কেউ করতে না পারে, তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

বৃহস্পতিবার রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান জানান, “আছিয়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়ে বৃহস্পতিবার দুপুর ১টায় মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আছিয়ার মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। তার নিষ্ঠুর হত্যাকাণ্ড আমাদের সকলকে ব্যথিত করেছে।”

আরও পড়ুন  রাষ্ট্র পুনর্গঠনই দেশের ভবিষ্যৎ, পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ: তারেক রহমান

তিনি আরও বলেন, “এই ঘটনায় দেশে প্রতিবাদের ঝড় উঠেছে, শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষ প্রতিবাদে ফেটে পড়েছে। প্রতিটি মানুষ আছিয়ার জীবনের জন্য প্রার্থনা করেছিল, কিন্তু দুঃখজনকভাবে সে আর ফিরতে পারেনি।”

তারেক রহমান উল্লেখ করেন, “আমি এই ঘটনাটি জানার পর আছিয়ার চিকিৎসা এবং আইনি সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু গত কয়েক বছর ধরে সরকারের দুর্বল আইন প্রয়োগ এবং বিচার ব্যবস্থার ফাঁকফোকর ধর্ষণকারীদের শাস্তি থেকে মুক্তি পেয়েছে। ফলে এই ধরনের নৃশংস অপরাধের মাত্রা দিন দিন বেড়ে চলেছে।”

“ধর্ষণ শুধু অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়াবহ আঘাত। সমাজের নৈতিক অবক্ষয়ের একটি ভয়াবহ চিত্র। পবিত্র রমজান মাসেও ধর্ষণ এবং নিপীড়ন থামছে না, যা অত্যন্ত উদ্বেগজনক,”– বলেন তারেক রহমান।

তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। “এ ছাড়া একটি শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত, যাতে শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হয়।”

তারেক রহমান আছিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার এবং তাদের শুভানুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন এবং সমাজের প্রতিটি স্তরে আরও কঠোর মনোভাব গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি, যাতে ভবিষ্যতে এমন ভয়াবহ অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।

নিউজটি শেয়ার করুন

মাগুরার ধর্ষণকাণ্ডে “অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে’: শোক জানিয়ে তারেক রহমানের আহ্বান

আপডেট সময় ০৩:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর শিকার হয়েছেন, যা পুরো জাতিকে হতবাক ও শোকাহত করেছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এই মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। পুরো দেশের মানুষ আজ লজ্জিত। ভবিষ্যতে এমন কোনো অপরাধ যাতে কেউ করতে না পারে, তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

বৃহস্পতিবার রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান জানান, “আছিয়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়ে বৃহস্পতিবার দুপুর ১টায় মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আছিয়ার মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। তার নিষ্ঠুর হত্যাকাণ্ড আমাদের সকলকে ব্যথিত করেছে।”

আরও পড়ুন  তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘বাধা সৃষ্টি করছে’ সরকারের একটি অংশ: রিজভী