ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 2232

ছবি সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোররা নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য তারেক রহমানকে উপহার দেয়। এ সময় তারা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করে। গান ও তাদের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন বিএনপি চেয়ারম্যান।

তার বক্তব্যে তারেক রহমান বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই ভাই-বোন। তারা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদের মধ্যে এমন অনেক প্রতিভা রয়েছে, যা আমাদের অনেকের মধ্যেই নেই। তাই সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়া, যেখানে সবাই সমান মর্যাদা পাবে। প্রতিবন্ধীদের জন্য সব ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে তারা অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে—এ দায়িত্ব আমাদের সবার।

অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুযোগ পেলে তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আজকের শিশুরাই ভবিষ্যতে দেশ গড়ার সৈনিক হবে। তাদের জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে।

এ সময় ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে তারেক রহমান বগুড়া শহরতলির শাকপালা এলাকায় নিজের গড়া একটি পার্ক পরিদর্শন করেন। পরে শহরের স্টেশন রোডে অবস্থিত তাঁর প্রতিষ্ঠিত বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দোয়ায় অংশ নেন এবং মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন।

এরপর তিনি শিবগঞ্জের মহাস্থানগড়ে গিয়ে হজরত শাহ্ সুলতান বলখী মাহিসওয়ারী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে শিবগঞ্জের মোকামতলায় এক পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। সেখানে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মীর শাহে আলমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি সূত্র জানায়, পথসভা শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। শুক্রবার বিকেলে তিনি রংপুরে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং একটি নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। পরে তিনি বগুড়ায় ফিরে হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

পরদিন ৩১ জানুয়ারি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার আগে বগুড়ায় নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন তারেক রহমান। দুপুর ২টায় সিরাজগঞ্জ শিল্প পার্কে জনসভায় যোগ দেওয়ার পর বিকাল ৪টায় টাঙ্গাইলে আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন। কর্মসূচি শেষে রাতে ঢাকার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

আপডেট সময় ০৬:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জনগণের স্বার্থবিরোধী কাজের শাস্তি অনিবার্য, প্রমান ৫ অগাস্ট : তারেক রহমান