ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  আজ তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়।

এ ছাড়া জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকস খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ০৪:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ‘রক্তঝরা জুলাই’ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী