ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

মোটরসাইকেল ও গাড়ি চালনায় সতর্ক থাকার আহ্বান পুলিশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

মোটরসাইকেল ও গাড়ি চালানোর সময় চালক ও আরোহীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং নিরাপদভাবে যানবাহন চালানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন  পাঠ্যপুস্তক থেকে 'আদিবাসী' শব্দ বাদ দেওয়ার প্রতিবাদে সংঘর্ষে উত্তপ্ত ঢাকা

পুলিশের পরামর্শ অনুযায়ী, মোটরসাইকেলে চালক ও আরোহী—দুজনেরই হেলমেট ব্যবহার করা উচিত। একই সঙ্গে মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার পাশাপাশি বড় ও ভারী যানবাহনের চলাচলের রুট সম্পর্কেও সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। এতে সড়কে চলাচলের সময় যানবাহনের চালকরা একে অপরকে সহজে দেখতে পারবেন। লেন পরিবর্তন বা মোড় নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিরূপ আবহাওয়ার সময় গতি কমিয়ে বাড়তি সতর্কতার সঙ্গে যানবাহন চালাতেও বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যানজট বা অন্য চালকের ভুলের কারণে মেজাজ হারানো যাবে না। মাদক সেবনের পর, নিদ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মহাসড়কে ওভারটেকিং না করে নির্ধারিত লেনে গাড়ি চালানো এবং যানবাহনের হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দিয়েছে পুলিশ।

সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও পথচারীদের সচেতন ও দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেল ও গাড়ি চালনায় সতর্ক থাকার আহ্বান পুলিশের

আপডেট সময় ১২:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেল ও গাড়ি চালানোর সময় চালক ও আরোহীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং নিরাপদভাবে যানবাহন চালানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন  সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩