ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 712

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  পুলিশের হাতে ভারি অস্ত্র নয়, বিশেষায়িত ইউনিটে থাকবে ভারি মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

জানা গেছে, সকালে শতাধিক অটোরিকশা চালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এসময় তারা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। শুরু থেকে পুলিশ সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে পুলিশ তাদের সরাতে গেলে বিক্ষুব্ধ চালকরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষের সময় রিকশাচালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছিল। তাদের সরিয়ে দিতে চাইলে ইট-পাটকেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। গত তিন দিনে তিন হাজারের বেশি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ

আপডেট সময় ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  সিরাজগঞ্জে পুলিশকে ধাক্কা দিয়ে পালানো আসামি ২ দিন পর ফের গ্রেপ্তার