ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: নুরুল হক নুর ৩৮ দিনের সাইকেলযাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা অনলাইনে হুংকার দিয়ে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী বনশ্রী-আফতাব নগরে ২ নম্বর স্টিল ফুটব্রিজ চালু মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় মামা ওবায়দুর কারাগারে মেটাকে ঢাকায় অফিস খোলার আহ্বান শামা ওবায়েদের রাবি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি চান শিক্ষার্থীরা বিদায়ী ম্যাচে সোনালি ‘১০’, মেসির বিশেষ জার্সিতে চমক পণ্য খালাসে সময়-খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ায় অধঃপতন: সমাজকল্যাণ মন্ত্রী

বনশ্রী-আফতাব নগরে ২ নম্বর স্টিল ফুটব্রিজ চালু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

ঢাকার বনশ্রী-আফতাব নগর এলাকায় ২ নম্বর স্টিল ফুটব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফরাজী হাসপাতালের পাশে অবস্থিত এই ব্রিজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে তিনি বলেন, নাগরিকদের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়নের চেষ্টা চলছে। এলাকার যাতায়াত সহজ করা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং যানজট কমানোর লক্ষ্যে মোট তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

ডিএনসিসি প্রশাসকের ভাষ্য অনুযায়ী, এর মধ্যে দুটি ব্রিজের কাজে বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি আনতে হওয়ায় কিছুটা দেরি হচ্ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে ২ নম্বর স্টিল ব্রিজের কাজ দ্রুত শেষ করা হয়েছে। এই ব্রিজ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা করেছে বলেও তিনি জানান।

আরও পড়ুন  কক্সবাজারে পাতিলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, মূল সড়কের যানজট কমাতে এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালীন বিকল্প যোগাযোগব্যবস্থা তৈরি করতে পাশাপাশি আরও দুটি স্থায়ী ব্রিজের নির্মাণকাজ চলছে। এই ব্রিজগুলো দিয়ে ভারী যানবাহনও চলতে পারবে।

ব্রিজ রক্ষণাবেক্ষণে স্থানীয়দের সহযোগিতা চেয়ে শফিকুল ইসলাম খান খালে ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানান। তিনি বলেন, ডিএনসিসি খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেবে। যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা গেলে এলাকাটি পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, তিনটি ব্রিজ নির্মাণের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮৯ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্পটি সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। আইডিয়াল স্কুলের পাশের ১ নম্বর ব্রিজটি ৩৮ মিটার দীর্ঘ ও ১৫ দশমিক ৪০ মিটার চওড়া। ফরাজী হাসপাতালের পাশের ২ নম্বর ব্রিজের দৈর্ঘ্য ৪২ মিটার এবং প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার। মেরাদিয়া বাজারের কাছের ৩ নম্বর ব্রিজটি এখনো নির্মাণাধীন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বনশ্রী-আফতাব নগরে ২ নম্বর স্টিল ফুটব্রিজ চালু

আপডেট সময় ১০:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার বনশ্রী-আফতাব নগর এলাকায় ২ নম্বর স্টিল ফুটব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফরাজী হাসপাতালের পাশে অবস্থিত এই ব্রিজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে তিনি বলেন, নাগরিকদের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়নের চেষ্টা চলছে। এলাকার যাতায়াত সহজ করা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং যানজট কমানোর লক্ষ্যে মোট তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

ডিএনসিসি প্রশাসকের ভাষ্য অনুযায়ী, এর মধ্যে দুটি ব্রিজের কাজে বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি আনতে হওয়ায় কিছুটা দেরি হচ্ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে ২ নম্বর স্টিল ব্রিজের কাজ দ্রুত শেষ করা হয়েছে। এই ব্রিজ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা করেছে বলেও তিনি জানান।

আরও পড়ুন  মেগা প্রকল্প উদ্বোধন করতে সিলেটে প্রধানমন্ত্রী