ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছেন: জ্বালানি প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সরকার অনেকটা বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম লিটারে সর্বোচ্চ ২০ টাকা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম অনুযায়ী প্রতি লিটারে প্রায় ২০৫ টাকা পড়লেও দাম বাড়ানোর পরও সরকারকে প্রায় ৭০ টাকা ভর্তুকি দিতে হবে।

আরও পড়ুন  চিকিৎসক-রোগীর নিরাপত্তা অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তিনি বলেন, দীর্ঘদিন এই ভর্তুকি চালু রাখলে সরকারের বিভিন্ন সহায়তা ও ভাতা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ত। পাশাপাশি প্রতিবেশী দেশের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকিও তৈরি হয়েছিল।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রভাব যাতে মানুষের ওপর কম পড়ে, সে বিষয়ে সরকার কাজ করবে। বাসভাড়া যেন যৌক্তিকভাবে বাড়ানো হয়, তা মনিটরিং করা হবে। যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়কে ভাড়া সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম আবার সমন্বয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছেন: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সরকার অনেকটা বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম লিটারে সর্বোচ্চ ২০ টাকা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম অনুযায়ী প্রতি লিটারে প্রায় ২০৫ টাকা পড়লেও দাম বাড়ানোর পরও সরকারকে প্রায় ৭০ টাকা ভর্তুকি দিতে হবে।

আরও পড়ুন  রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার