ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে। তাই যেসব হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন  বাংলাদেশের স্বাস্থ্যখাতে ১৩৮ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে চীন: স্বাস্থ্য উপদেষ্টা

কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিয়ে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে।

এ ছাড়া দেশের চিকিৎসকদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

মন্ত্রী জানান, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ২১ বছর পর হাসপাতালটির আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৪০টি আইসিইউ বেড যুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দেশের স্বাস্থ্যখাতকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে। তাই যেসব হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন  পাঁচ মাসের বেশি চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস