ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পয়েন্ট হারাল লিভারপুল-চেলসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে পয়েন্ট হারিয়েছে লিভারপুল ও চেলসি। অ্যানফিল্ডে ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। আর স্ট্যামফোর্ড ব্রিজে হাল সিটির সঙ্গে ২-২ গোলে ম্যাচ শেষ করেছে চেলসি।

অ্যানফিল্ডে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে লিভারপুল। একাধিকবার আক্রমণে উঠলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি স্বাগতিকরা। আলেক্সান্দার ইসাকসহ আক্রমণভাগের খেলোয়াড়েরা সুযোগ তৈরি করলেও ফুলহামের গোলরক্ষক বার্ন্ড লেনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন।

লিভারপুলের আক্রমণের বিপরীতে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে ওঠে ফুলহামও। তবে কোনো দলই প্রতিপক্ষের জাল খুঁজে না পাওয়ায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। নতুন মৌসুমে চার ম্যাচের মধ্যে তিনটিতেই ড্র করল লিভারপুল।

আরও পড়ুন  লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল

অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ও হাল সিটির ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। সপ্তম মিনিটেই মরগান রজার্সের গোলে এগিয়ে যায় চেলসি। তবে রক্ষণে ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হাল সিটি। দুই গোলই করেন মোহামেদ বেল্লৌমি।

বিরতির পর সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়ায় চেলসি। কোলে পালমারের পাস থেকে জোয়াও পেদ্রো গোল করে স্বাগতিকদের ২-২ সমতায় ফেরান। এরপর জয়সূচক গোলের জন্য চাপ বাড়ালেও হাল সিটির রক্ষণ ভাঙতে পারেনি চেলসি।

চলতি মৌসুমে চেলসির রক্ষণ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। চার ম্যাচে ইতোমধ্যে ৯ গোল হজম করেছে দলটি। অন্যদিকে প্রিমিয়ার লিগে নবাগত হাল সিটি এখনো অপরাজিত। চার ম্যাচে দুটি জয় ও দুটি ড্র নিয়ে পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে রয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

পয়েন্ট হারাল লিভারপুল-চেলসি

আপডেট সময় ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে পয়েন্ট হারিয়েছে লিভারপুল ও চেলসি। অ্যানফিল্ডে ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। আর স্ট্যামফোর্ড ব্রিজে হাল সিটির সঙ্গে ২-২ গোলে ম্যাচ শেষ করেছে চেলসি।

অ্যানফিল্ডে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে লিভারপুল। একাধিকবার আক্রমণে উঠলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি স্বাগতিকরা। আলেক্সান্দার ইসাকসহ আক্রমণভাগের খেলোয়াড়েরা সুযোগ তৈরি করলেও ফুলহামের গোলরক্ষক বার্ন্ড লেনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন।

লিভারপুলের আক্রমণের বিপরীতে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে ওঠে ফুলহামও। তবে কোনো দলই প্রতিপক্ষের জাল খুঁজে না পাওয়ায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। নতুন মৌসুমে চার ম্যাচের মধ্যে তিনটিতেই ড্র করল লিভারপুল।

আরও পড়ুন  দিয়োগো জোতার শ্রদ্ধায় ২০ নম্বর জার্সি চিরতরে অবসরে নিল লিভারপুল