ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

গাড়ি দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটার নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 346

ছবি সংগৃহীত

পর্তুগিজ ও লিভারপুলের অন্যতম তারকা ফুটবলার দিয়েগো জোটার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় শোকস্তব্ধ ফুটবল অঙ্গন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা প্রথমে জানিয়েছিল, স্পেনের জামোরা প্রদেশে গাড়ি দুর্ঘটনায় তার ছোট ভাই আন্দ্রে সিলভার সাথেই প্রাণ হারান এই ফরোয়ার্ড। তবে দুর্ঘটনার বিস্তারিত তখন স্পষ্ট হয়নি।

আরও পড়ুন  লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল

পরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস দুর্ঘটনার বিবরণ প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। জোটা ও তার ভাই ল্যাম্বরগিনি গাড়িতে দ্রুত গতিতে যাচ্ছিলেন। একটি গাড়িকে ওভারটেক করার সময় হঠাৎ তাদের গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে যায়, এতে গাড়িটি উল্টে গিয়ে আগুন ধরে। আগুনের তাপে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এবং তারা বের হওয়ার কোনো সুযোগ পাননি। পরে গাড়ির লাইসেন্স প্লেটের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

এর আগে মার্কা জানায়, স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকায় এ-৫২ মহাসড়কের ৬৫ কিলোমিটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন ২৮ বছর বয়সী জোটা। পাশাপাশি গত মাসেই পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছিলেন। জাতীয় দলের জার্সিতে ২০১৯ সালে অভিষেকের পর ৪৯ ম্যাচে করেছেন ১৪ গোল।

তবে জাতীয় দলের চেয়ে লিভারপুলের তারকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন তিনি। ২০২০ সালে উলভস ছেড়ে লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির হয়ে দারুণ পারফরম্যান্স করেন। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড। লিভারপুলের জার্সিতে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেন তিনি।

প্রিয় ফুটবলারকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছে লিভারপুল কর্তৃপক্ষ। জোটার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবলমহলেও।

নিউজটি শেয়ার করুন

গাড়ি দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটার নিহত

আপডেট সময় ০৬:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

পর্তুগিজ ও লিভারপুলের অন্যতম তারকা ফুটবলার দিয়েগো জোটার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় শোকস্তব্ধ ফুটবল অঙ্গন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা প্রথমে জানিয়েছিল, স্পেনের জামোরা প্রদেশে গাড়ি দুর্ঘটনায় তার ছোট ভাই আন্দ্রে সিলভার সাথেই প্রাণ হারান এই ফরোয়ার্ড। তবে দুর্ঘটনার বিস্তারিত তখন স্পষ্ট হয়নি।

আরও পড়ুন  লিভারপুলে বিজয় উৎসবে ভিড়ের মধ্যে ঢুকে শিশু-সহ আহত বহু