ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের এক দিন পর মিলল কিশোরের মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 36

ছবি সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর তাসরিফুল ইসলাম তিতুমির (১১) নামে এক কিশোরের মরদেহ করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঁচদহ এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন  পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার তাসরিফুল নিখোঁজ হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকেন।

শুক্রবার দুপুরে কাঁচদহ এলাকায় করতোয়া নদীতে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

নিখোঁজের এক দিন পর মিলল কিশোরের মরদেহ

আপডেট সময় ০৬:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর তাসরিফুল ইসলাম তিতুমির (১১) নামে এক কিশোরের মরদেহ করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঁচদহ এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন  অবৈধ পথে ভারত পাড়ি দেওয়া সাবেক এমপির মৃত্যু, দেশে ফিরলো মরদেহ