ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: খাজা আসিফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

পবিত্র নগরী মক্কায় হুথিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, চুক্তির আওতায় পাকিস্তানের নির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে এবং ইসলামাবাদ তা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সামরিক কৌশল বা চুক্তির বিস্তারিত বিষয় প্রকাশ করা হবে না।

আরও পড়ুন  ইউরোপের প্রতিরক্ষা জোরদারে ১৫০ বিলিয়ন ইউরোর "SAFE" তহবিল অনুমোদন

খাজা আসিফ বলেন, মক্কা ও মদিনার মতো পবিত্র স্থান রক্ষা করা পাকিস্তানের দায়িত্ব। এসব স্থান আক্রান্ত হলে কোনো চুক্তির প্রয়োজন ছাড়াই পাকিস্তান দায়িত্ব পালন করবে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি দাবি করেন, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি হুথি ড্রোন মক্কার দক্ষিণে শনাক্ত হওয়ার পর সৌদি বাহিনী সেটি ভূপাতিত করেছে। তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে মক্কার কাছে হামলার চেষ্টার নিন্দা করেছেন। পাশাপাশি উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছেন।

খাজা আসিফ আরও জানান, হুথি হামলা নিয়ে সৌদি আরবের উদ্বেগের বিষয়গুলো ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। আঞ্চলিক সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য ইসলামাবাদ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কোনো এক সদস্যের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।

সূত্র: জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: খাজা আসিফ

আপডেট সময় ০৫:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র নগরী মক্কায় হুথিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, চুক্তির আওতায় পাকিস্তানের নির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে এবং ইসলামাবাদ তা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সামরিক কৌশল বা চুক্তির বিস্তারিত বিষয় প্রকাশ করা হবে না।

আরও পড়ুন  ঢাকার সঙ্গে প্রতিরক্ষা জোট আরও শক্তিশালী করতে চায় মস্কো