ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হাজিদের সঙ্গে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের কোনো ধরনের কষ্ট, অবহেলা বা জুলুমের শিকার হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৭ সালের হজ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয়ের আহ্বান ধর্মমন্ত্রীর

ধর্মমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার সব হজযাত্রীই আমাদের। হাজিদের সেবায় বেসরকারি হজ এজেন্সিগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কোনো হাজি যেন ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কোনো কাজে ভুল হলে পরস্পরের দোষ না খুঁজে দ্রুত সমাধানের দিকে নজর দিতে হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সমন্বয় করে সৌদি আরবের নিয়ম মেনে হজ কার্যক্রম পরিচালনা করতে হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কোনো কাজ বা সিদ্ধান্তের জন্য কেউ এলে ২৪ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। কাউকে অযথা হয়রানি বা ঘোরানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার জানান, সৌদি সরকারের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালে বাংলাদেশের হজ কোটা ৭৮ হাজার ৫০০ জন। সরকারি ব্যবস্থাপনার অংশ বাদ দেওয়ার পর বাকি কোটা বেসরকারি হজ এজেন্সিগুলোর মধ্যে বণ্টন করা হবে।

নিউজটি শেয়ার করুন

হাজিদের সঙ্গে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

আপডেট সময় ১১:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের কোনো ধরনের কষ্ট, অবহেলা বা জুলুমের শিকার হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৭ সালের হজ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ‘আ.লীগ এভাবে পালাবে, কোনো জ্যোতিষও ভাবেনি: ধর্মমন্ত্রী