ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি

ভোলার লালমোহনে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হয়েছেন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মাদক উদ্ধারে পুলিশের একটি দল ওই এলাকায় যায়। সেখানে একপর্যায়ে ভিমরুলের আক্রমণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভিমরুলের কামড়ে লালমোহন থানার এসআই আসাদ, এএসআই আলামিনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একই সময় ঘটনাস্থলে থাকা স্থানীয়রাও ভিমরুলের আক্রমণের শিকার হন। সব মিলিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় স্কুলশিক্ষক আলাউদ্দিন হাওলাদার জানান, এলাকার এক নারীকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা ঘেরাও করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা লোকজন ও পুলিশ সদস্যদের ওপর ভিমরুল আক্রমণ করে।

এ ঘটনায় বশার হাওলাদার, রুবেল ও মামুনসহ স্থানীয় অনেকেই ভিমরুলের কামড়ে আহত হন বলে জানান তিনি।

পরে শারমিন নামের ওই নারীকে কিছু ইয়াবাসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি নজরুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই মাদক উদ্ধারে অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় ভিমরুলের কামড়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

আপডেট সময় ০৬:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬