ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির ওপর উড্ডয়নরত একটি অত্যাধুনিক এমকিউ-১ ড্রোন প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

আইআরআইবি জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত নতুন ও অত্যাধুনিক একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সরাসরি নিয়ন্ত্রণে সামরিক অভিযানটি পরিচালনা করা হয়।

আরও পড়ুন  মার্কিন শুল্কারোপ নীতি ও বিশ্ব অর্থনীতির প্রভাব: চীনের কৌশলগত জবাব

তবে ধ্বংস করা ড্রোনটি কোন দেশের বা কার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। একই সঙ্গে ড্রোন ধ্বংসের ঘটনাটি কীভাবে ঘটেছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

আপডেট সময় ০২:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালির ওপর উড্ডয়নরত একটি অত্যাধুনিক এমকিউ-১ ড্রোন প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

আইআরআইবি জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত নতুন ও অত্যাধুনিক একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সরাসরি নিয়ন্ত্রণে সামরিক অভিযানটি পরিচালনা করা হয়।

আরও পড়ুন  ইউক্রেনে আবারও মার্কিন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের